Monday, July 24, 2017

লংগদুতে শেষ হল জাতীয় মৎস্য সপ্তাহ

লংগদু উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান জাতীয় পর্যায়ে মৎস্য উৎপাদনে স্বর্ন পদকপ্রাপ্ত রশিদ অাহম্মেদকে সংবর্ধনার মাধ্যমে সমাপ্ত হল।
২৪ জুলাই সকাল ১১ ঘটিকায় লংগদু উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ' ২০১৭ উপলক্ষে অায়োজিত সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃতোফাজ্জল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃরাকিব হাসান।অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন মোঃ নাছির উদ্দিন সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অারো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান বেগম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ মহাজন,সহকারী মৎস্য কর্মকর্তা নব অালো চাকমাসহ সরকারী ও বেসরকারী বিভাগীয় কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে স্বর্ন পদকপ্রাপ্ত মৎস্য চাষী লংগদু উপজেলার মাইনি ইউনিয়নের রশিদ অাহম্মদকে সংবর্ধনা প্রদান করা হয়।অারো দুইজন মৎস্য চাষীকে স্থানীয়ভাবে পুরষ্কার দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পর্যায়ে স্বর্ন পদক পুরষ্কার এনে রশিদ অাহম্মেদ লংগদু তথা পার্বত্যবাসীকে গর্বিত করেছেন।এজন্য লংগদুর মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারী ও মৎস্যচাষীসহ সকলের কাছে কৃতজ্ঞতা জানান।এ ধারাবাহিকতা ধরে রাখতে উপজেলা প্রশাসন সব সময় সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি অাস্বস্ত করেন।তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,মৎস্য অধিদপ্তর ও সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষনা করেন।