রাঙামাটি জেলার সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের পুর্ণমিলনী উপলক্ষে আজ ২৭ অক্টোবর বিকাল ৫ ঘটিকায় দলীয় কার্যালয়ে ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতা দিপংকর তালুকদার উপস্থিত ছিলেন।
সভায় ছাত্রলীগের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ের দায়িত্ব পালনরত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় সাবেক নেতৃবৃন্দ ছাত্রলীগের এই পুর্ণমিলনীকে সাধুবাদ জানান এবং বাংলাদেশ অাওয়ামীলীগের রাজনীতিতে ছাত্রলীগের দুঃসহ সময়ের অবদানের কথা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দিপংকর তালুকদার এ ধরনের সাবেক ছাত্রলীগের নেতৃবন্দের পুর্ণমিলনীর উদ্দ্যেগকে প্রশংসা করে বলেন,সাবেক ছাত্রনেতারা যদি এক হয়ে দাঁড়ায় তাহলে পার্বত্য এলাকার যে কোন অপশক্তিকে রুখে দিতে পারবে।পার্বত্য এলাকার অাঞ্চলিক সংগঠনগুলো স্থানীয় অাওয়ামীলীগের রাজনীতি ধ্বংশ করতে একটি লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।বিভিন্ন উপজেলায় অাওয়ামীলীগের রাজনীতিকে বাঁধাগ্রস্থ করতে হুমকি ও অস্ত্রবাজীর মাধ্যমে অাতংক কায়েম করে জনগনের ভোটাধিকার কেড়ে নিতে নীল নকশা অনুযায়ী অগ্রসর হচ্ছেন।তারা জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে উন্নয়নের বদলে হিংসাত্মক কর্মসূচী অব্যাহত রেখেছেন।তার জ্বলন্ত উদাহরন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিক্যাল কলেজ স্থাপনের বিরোধীতা। অথচ তারাই আজ এসব শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী ও ভর্তির জন্য জোড় লবিং করছে এটাই হল পার্বত্য এলাকার অাঞ্চলিক সংগঠনগুলোর স্ববিরোধীতার রাজনীতি!তারা চায়না এ পার্বত্য অঞ্চলের মানুষ সব ধরনের শিক্ষায় শিক্ষিত হোক ।কারন পার্বত্য এলাকার সন্তানরা শিক্ষিত হলে তাদের অস্ত্রবাজী ও অত্যাচার,মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।তখন এসব অাঞ্চলিক সংগঠনের অার কোন অস্তিত্ব থাকবেনা।তাই তিনি ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে এক হয়ে পার্বত্য এলাকায় অস্ত্রবাজীর বিরুদ্ধে দেশবাসী ও পার্বত্যবাসীকে সোচ্চার করতে অগ্রনী ভূমিকা পালন করার অনুরোধ করেন।বাংলাদেশ অাওয়ামীলীগ জনগনের উন্নয়ন ও ভালোবাসার রাজনীতি করে।অাওয়ামীলীগের কাউকে অস্ত্রের ভয় ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দমানো যাবেনা বলে হুশিয়ার করে সরকারের কাছে পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য দ্রুত ব্যাবস্থা নিতে অাহবান জানান।
সভায় সাবেক ছাত্রলীগ নেতা অংসুইচাইন চৌধুরীকে অাহবায়ক ও জাকির হোসেন চৌধুরীকে সদস্য সচিব মনোনিত করা হয়।অাগামী ৪ নভেম্বর বিকাল ৩.৩০ ঘটিকায় পরবর্তী সভা নির্ধারন করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।অাগামী সভায় সকল সাবেক ছাত্রলীগ নেতাদের উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দ অাহবান জানান।
Thursday, October 27, 2016
মানুষের ভালোবাসাই অাওয়ামীলীগের শক্তি-দিপংকর তালুকদার
Wednesday, October 26, 2016
রাঙামাটি গার্লস স্কুলের রি-ইউনিয়নের রেজিস্ট্রেশন করুন
হারানোকে ফিরে পাওয়ার আনন্দে মাতোয়ারা হওয়ার দিন এসেছে।অতীতের সাথে বর্তমানের মিলন মেলার দিন ধার্য্য হয়েছে।সেই ১৯৬৬ থেকে ২০১৬ কে এক ছত্রাতলে জমায়েত হতে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-ছাত্রীদের পূর্ণমিলনী ২০১৬ উদযাপন করতে উদ্দ্যেগ নেওয়া হয়েছে।
রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রি-ইউনিয়নের সম্ভাব্য দিন আগামী ৩১ ডিসেম্বর ২০১৬ ইং।স্কুলের প্রধান শিক্ষকের রুমে রাঙামাটি জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে রি-ইউনিয়নের দিন ধার্য্য করা হয়। অন লাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে ।রেজিস্ট্রেশন করতে এই ওয়েব ঠিকানায় www.50years.rgghschool.edu.bd রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হল। রেজিস্ট্রেশন ফি ১০০০/- টাকা। টাকাটা বিকাশ করতে হবে 01991944689 নম্বরে। এটা মার্চেন্ট সিম। তাই ১০০০/- টাকায় বিকাশে কোন বাড়তি টাকা চার্জ দিতে হবে না। একটি বিশেষ কথা রেজিস্টেশনের সময় যেটা অাপনার রেজিস্ট্রেশন নম্বর সেটা বিকাশ করার সময় রেফারেন্স নম্বর হিসেবে দিতে হবে। রেজিস্ট্রেশন ফি ঠিকমত বিকাশ হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য (যদি সন্দেহ থাকে) 01552443901 এই নম্বরে কনফার্ম হতে পারবেন। এটা স্কুলের প্রীতি স্যারের নম্বর।
So girls, go for registration hurry! কিন্তু শুধু রেজিস্ট্রেশন করেই কর্তব্য শেষ নয়। বরং দায়িত্ব বেড়ে যাবে আরও চার গুণ বেশি।এখন সব ছাত্রীদের জানাতে হবে রি-ইউনিয়নের বিষয়ে। ১৯৬৬ থেকে ২০১৬'র মিলন মেলা সাজানোর গুরু দায়িত্ব সবার।
Wednesday, October 19, 2016
প্রধানমন্ত্রী প্রতিনিয়ত পার্বত্যবাসীর কথা ভাবে-দিপংকর তালুকদার
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানানো হয়েছে। বুধবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইনিষ্টিটিউটে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাঙ্গামাটি জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ ১০ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ জনগণের দল, জনগণকে সম্পৃক্ত করে জনকল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত পার্বত্য মানুষের কথা চিন্তা করে। আর চিন্তা করে বলেই পার্বত্য অঞ্চলের মানুষের সুখ শান্তির কথা ভেবে পার্বত্য শান্তি চুক্তি করেছে। এ চুক্তির মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মধ্যে সহানুভুতি সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠেছে।
বিএনপি জামাতকে জনবিচ্ছিন্ন ও জঙ্গীবাদী দল উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকার অতীতের যে কোন সরকারের চেয়ে দেশের দশগুন উন্নয়ন বেশী করেছে। দেশের প্রতিটি গরিব-দুঃখীদের পাশে থেকে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই উন্নয়নকে আরো ত্বরান্নিত করতে হবে। এ জন্য দলের সকল বিভেদ ভুলে তৃণমুল দলকে শক্তিশালী করে শেখ হাসিনার ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Tuesday, October 18, 2016
রাঙামাটি অাওয়ামীলীগের বিশাল অানন্দ র্যালী
বাংলাদেশ অাওয়ামীলীগের ২০তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ৩ ঘটিকায় রাঙামাটি জেলা অাওয়ামীলীগের উদ্যােগে এক বিশাল বর্ণাঢ্য র্যালী পৌর চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।র্যালীতে রাঙামাটি জেলা অাওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে রাঙামাটিতে এক অানন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।সাধারন জনগনও র্যালীতে যোগদান করেন।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা দিপংকর তালুকদার,সংরক্ষিত মহিলা অাসনের সাংসদ ও মহিলা অাওয়ামীলীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু।সভা পরিচালনা করেন জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।
Monday, October 17, 2016
রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ২০১৬
রাঙামাটি ঐতিয্যবাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী উদযাপন-২০১৬ উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের রেজিস্ট্রেশন চলছে।রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ৩০ শে নভেম্বর ২০১৬।
সুবর্ন জয়ন্তীর বিস্তারিত তথ্যের জন্য ওয়েব সাইট খোলা হয়েছে।ওয়েব ঠিকানা হলঃ
www.50years.rgghschool.edu.bd
মোবাইলে তথ্য জানতে যোগাযোগ করুন-০১৫৫২৪৪৩৯০১।
Sunday, October 16, 2016
সহজলভ্য সোশ্যাল মিডিয়া ও সৃজনশীল রুচিবোধ
পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলো। ঈদের আনন্দে ত্যাগের মহিমাই ছিল প্রধান উপজীব্য। কুরবানি ছিল এই ঈদের অন্যতম উপমা। আমরা দেখলাম সেই কুরবানি নিয়ে অনেকে এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে- যা রীতিমতো খুব ভয়াবহ কাজ। জবাই করা গরুর ওপর একজন বসে আছে। আরেকজন জবাই করা গরুর মাথা কাঁধে নিয়ে উল্লাস করছে। আরো কয়েকজন জবাই করা গরুর রক্তে পা ভিজাচ্ছে ! কী জঘন্য এমন মানসিকতা! ভাবতে অবাক লাগে, কিছু মানুষ সব নোংরা ছবি প্রতিনিয়ত পোস্ট করছে ফেসবুকে। কেউ তাদের সন্তানদের স্কুলসনদ পোস্ট করছে। কেউ ডাক্তারে গিয়েছিল। ডাক্তার তাকে কি রিপোর্ট দিয়েছে তা ছবি আকারে দিয়ে দিচ্ছে ফেসবুকে। কী এমন হীন রুচিবোধে আক্রান্ত হচ্ছে আজকের সমাজ! সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনচিত্র প্রদান করা কতটা বুদ্ধিমত্তার কাজ? বিষয়টির গভীরে সবার যাওয়া দরকার। বিখ্যাত নিউজ চ্যানেল সিএনএনের সোশ্যাল রিপোর্টে এসেছে, সাম্প্রতিক সময়ে ভিত্তিহীন খবর সবচেয়ে বেশি প্রচার করা হয় সোশ্যাল সাইটগুলোতে, যা মিডিয়া সম্পর্কে সমাজে বাজে ধারণা সৃষ্টি করছে।
আমরা দেখছি, শুধু ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, মাইস্পেস, হাইফাইভ, বাদু, নিং ইত্যাদিতেই নয়, বাংলাদেশিদের উপস্থিতি রয়েছে এমন ব্লগগুলো ও অনর্থক আর আজেবাজে প্রচুর কমেন্টে ভরা। এসব সাইটের অপব্যবহার হচ্ছে প্রচুর। যেসব ব্লগের লেখা খুব বেশি সম্পাদনা করা হয় না সেসব ব্লগে যার যা খুশি তা-ই লিখে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে ধর্মীয় বিষয়ে গুজব ছড়িয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হয়- এ খবর নতুন নয়। অনেক ক্ষেত্রে সফলও হচ্ছে তারা। গুজব তৈরির জন্য তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস ইত্যাদির সর্বোচ্চ ব্যবহার করছে। সম্প্রতি কক্সবাজারের রামু ও উখিয়ায় হামলার নেপথ্যেও ছিল ওই গুজব। সেখানেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছিল ওই চক্রটি। হলি আর্টিজান ইস্যুতেও এমন মিডিয়া ব্যবহার করা হয়েছিল বলে তথ্য বেরিয়ে আসছে। যারা প্রতিদিন ক্রমশ খুব বেশি ফেসবুক নির্ভর হচ্ছেন তাদের জন্য শঙ্কাজনক খবরও আছে। দেশে-বিদেশে সোশ্যাল মিডিয়ায় কর্মীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে অফিস কর্তৃপক্ষ। সেখানে আপত্তিকর কিছু থাকলে কর্মী সম্পর্কে বাজে ধারণার সৃষ্টি হয়; এমন কি কর্মী চাকরিচ্যুতও করা হয়ে থাকে। চাকরিপ্রার্থী বা কর্মীদের সোশ্যাল মিডিয়ায় যে কোনো নেতিবাচক কার্যকলাপ প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্স ম্যানেজারদের চোখে পড়ে প্রথমেই। গবেষণায় দেখা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৪৫ শতাংশ ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় গুরুত্ব দেন। সেখানে বিতর্কিত কোনো পোস্ট বা মন্তব্য থাকলে প্রার্থীকে অন্য দৃষ্টিতে দেখা হয়। আশার কথা, বাংলাদেশে অফিস আদালতে সামাজিক গণমাধ্যমকে আরো কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে গেল মার্চ মাসে ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৬’ নামে এই নির্দেশিকা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া ব্যবহারে দায়িত্বশীল হতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকলেও সরকারি চাকরিজীবীকে দায়িত্বশীল নাগরিকসুলভ আচরণ ও অনুশাসন মেনে চলতে হবে। এ ছাড়া জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী এবং রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা সংশ্লিষ্ট কোনো আধেয় (কনটেন্ট) প্রকাশ না করাসহ কিছু বিধি-নিষেধও মানতে হবে। এতে বলা হয়, বিশ্বে মোট জনসংখ্যার ৪২ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে ২৯ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুক্ত আছেন। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ৮০ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। আর আট শতাধিক সরকারি অফিসে দাপ্তরিক কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকর ব্যবহার নিশ্চিত, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, দাপ্তরিক যোগাযোগ ও মতবিনিময়, সমস্যা পর্যালোচনা ও সমাধান, জনসচেতনতা ও প্রচারণা, নাগরিকসেবা সহজ করা ও উদ্ভাবন, সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, জনবান্ধব প্রশাসন ব্যবহার নিশ্চিত করা এবং সেবাগ্রহীতার অভিযোগ নিষ্পত্তিতে সরকারি অফিসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পরিচালনার নির্দেশনায় বলা হয়, অ্যাকাউন্টে কোনো ব্যক্তিগত ছবি ব্যবহার করা যাবে না। প্রতিষ্ঠানের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা তিন থেকে পাঁচজনের একটি মডারেটর দল থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয়প্রতিপন্ন করে এবং লিঙ্গবৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না। জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কনটেন্ট প্রকাশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠানকে তিন মাসে একবার নিজ দপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অগ্রগতি ও কার্যকারিতা পর্যালোচনা করতে হবে। এর সবই ইতিবাচক দিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ধারা অনুযায়ী বাংলাদেশে গণসচেতনতা তৈটি হচ্ছে কি? আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া এক্সপার্টরা বলছেন- সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে ব্যক্তিগত তিন তথ্য দেয়া কখনোই উচিত নয়। সেগুলো হচ্ছে- আইডি কার্ড বা ভোটার পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য বা ছবি এবং নিজের মেডিকেল রেকর্ড। এগুলোতে ব্যক্তিগত অনেক তথ্যই থাকে যা অপরাধীদের হাতে চলে গেলে তারা বেআইনি কাজ করতে পারে। উত্তেজনার বশে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনার কথা আগেই ফেসবুকে পোস্ট করে দেন। সেটাও না করা উচিত। এ তথ্য পেয়ে ফেসবুকে থাকা চোররা আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে হানা দিতে পারে। এমনকি পথেও আক্রমণ করতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কখনই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কারণ সাইবার অপরাধীরা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরসহ অন্যান্য তথ্য হাতিয়ে নিতে পারে। এরপর অনায়াসে অ্যাকাউন্ট তছরুপ করতে পারে। অনেক বিশেষজ্ঞ বলছেন, ইন্টারনেটভিত্তিক সামাজিক চ্যানেলগুলো ও বিশেষ করে ফেসবুক অনেক সমস্যাও সৃষ্টি করেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের অধ্যাপক ল্যারি রোজেন এক গবেষণায় দেখেছেন, মাত্রাতিরিক্ত পরিমাণে ফেসবুকের ব্যবহার মানুষের মধ্যে আত্মপূজার মনোভাব সৃষ্টি করে এবং এর ফলে দেখা দেয় বিভিন্ন ধরনের মানসিক অপরিপক্বতা। যেমন- অসামাজিক আচরণ, তীব্র টেনশন বা উত্তেজনা সৃষ্টি, কিশোর ও কিশোরীদের সহিংস আচরণ প্রভৃতি। রোজেনের গবেষণায় দেখা গেছে, শিশু ও বয়স্কসহ ফেসবুকের বহু গ্রাহক মানসিক রোগের শিকার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে আবেগীয়ভাবে জড়িয়ে আছেন ব্যবহারকারীরা। এ ছাড়া এর নিত্য ব্যবহার মানসিক স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলতে পারে, তা-ও বের হয়ে এসেছে ওই মিসৌরি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের একটি গবেষণায়। গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীদের মধ্যে ফেসবুক ব্যবহারের ফলে অন্য ব্যবহারকারীর প্রতি ঈর্ষা বা হিংসার জন্ম নিলে তা থেকে বিষন্নতা বোধের জন্ম হতে পারে। গবেষণার সঙ্গে জড়িত অধ্যাপক মার্গারেট ডাফি বলেন, যেভাবে ফেসবুক ব্যবহার করেন ব্যবহারকারীরা, তার ফলে এর প্রতি নিজেদের প্রতিক্রিয়ার মধ্যেও পার্থক্যের সৃষ্টি হয়। তিনি বলেন, যদি ফেসবুক ব্যবহারকারীরা এর ভালো দিকগুলো বেছে নিয়ে নিজের পরিবার ও পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন এবং জীবনের মজার ও গুরুত্বপূর্ণ দিকগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করেন, তাহলে ফেসবুক হতে পারে বেশ মজার ও স্বাস্থ্যকর কর্মকাণ্ডের জায়গা। তবে পরিচিত কেউ অর্থনৈতিকভাবে কতটা ভালো আছে, বা পুরনো কোন বন্ধু তার সম্পর্ক নিয়ে কতটা সুখে আছে, তা দেখার জন্য যারা ফেসবুক ব্যবহার করেন, তাদের মধ্যে ঈর্ষা বা হিংসার জন্ম নিতে পারে। এর ফলে তাদের মধ্যে ক্রমেই বিষণœতাবোধের সৃষ্টি হতে পারে। খুন, ধর্ষণ করে সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। অনেক অপকর্মের সাক্ষী রাখা হচ্ছে ফেসবুক-টুইটার-ব্লুগকে। এতে সামাজিক অস্থিরতা বাড়ছে। নতুন প্রজন্মের কেউ কেউ ভাবছে এটাই তাদের আইকন। বিশেষ করে গ্রামে গ্রামান্তরে সোশ্যাল মিডিয়ার, ইন্টারনেটের ছড়াছড়ি মানুষকে দিশেহারা করে তুলছে। অনলাইন সাংবাদিকতার নামে কেউ কেউ মানুষকে জিম্মি করে চাঁদাবাজিও করছে। এর প্রতিকার দরকার। সামাজিক প্রতিরোধ দরকার। মানুষের রুচি হওয়া দরকার মানুষের মতো। তাহলে তো পশু আর মানুষে কোনো পার্থক্য থাকল না। এই সাহস ও শক্তি জোগাতে হবে তরুণ প্রজন্মকেই। তাদের হাত উঁচু করে বলতে হবে, থামাও এমন অপব্যবহার। থামাও এমন দূরাচারি মানসিকতা।
Friday, October 14, 2016
পুর্ণমিলনী উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতারা উচ্ছোসিত
রাঙামাটি পার্বত্য জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতারা ১৪ ই অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় দলীয় কার্যালয়ে পুর্ণমিলনীর উদ্দেশ্য দ্বিতীয় প্রস্তুতি সভায় মিলিত হয়।সভায় ছাত্রলীগের জেলা ও বিভিন্ন ইউনিটের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সদ্য সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন স্বাগত বক্তব্য রাখেন।
সভায় অারো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা নুরুল অাবছার, অংসুই ছাইন চৌধুরী,মনসুর অালী,মোঃজামাল হোসেন,মিন্টু মারমা,ফারুক অাহম্মেদ,বাবলা কুমার দে,সনত কান্তি বড়ুয়া,শাহজাহান,সাইফুদ্দিন খালেদ,শ্যামল দেব,বিমল বিশ্বাস,ঝিনুক ত্রিপুরা,ফিরোজ অাল মাহমুদ সোহেল,দেবরাজ নেওয়ার,শরীফ উদ্দিন,পংকজ পুরকায়স্থ,জগদীশ চন্দ্র চাকমা,অারিফুর রহমান মানিক,বাবলা দাশ,মামুন ভূইয়া,মুন্না,সাইফুল অালম সাইদুল, নাছির উদ্দিন সোহেল সহ বিদায়ী ছাত্রলীগের অন্যান্য সাবেক নেতৃবৃন্দ।
সভায় কিভাবে স্বাধীনতা পরবর্তী ছাত্রলীগ নেতাদের নিয়ে একটি বর্নাঢ্য পুর্ণমিলনীর অায়োজন করা যায় তা নিয়ে বিস্তারিত অালোচনা করা হয়।রাঙামাটি ছাত্রলীগের সাবেক নেতাদের একটা স্থায়ী ফোরাম করা জরুরী বলে বক্তারা মত দেন।দুঃসময়ের ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন প্রয়োজন বলে দাবী জানান সাবেক ছাত্রলীগ নেতারা। অাগামী ২৭ শে অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় পরবর্তী সভার তারিখ নির্ধারন করে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।
Thursday, October 13, 2016
রাঙামাটিতে কবরের সাথে যাদের জীবনবাঁধা
‘একদিন মনা যাইতে হবে সব ছাড়ি, সাড়ে তিন হাত মাটির ভেতর ঘর বাড়ি’। এই মাটির ভেতর ঘরবাড়ি তৈরির কারিগর যারা তারা ‘স্বেচ্চায় কবর শ্রমিক ’।
গোরস্থানই তাদের কাছে অনেক অাপন।মানুষের মৃত্যুর সাথে জড়িত তাদের জীবনের সেচ্চা শ্রম করার পরিতৃপ্তি। কবর খুঁড়তে গিয়ে অনেক সময় হাড়গোড় এবং মাথার খুলিও ঘাঁটাঘাটি করতে হয় তাদের।
অামরা অাজ রাঙামাটি জেলার তবলছড়ির বিভিন্ন এলাকার কিছু সেচ্চাশ্রমী মানুষের কথা শোনাবো।
রাঙামাটি শহরে বিশেষ করে তবলছড়ি ও তার অাশপাশের এলাকায় কেউ মারা গেলে চারদিকে খবর ছড়িয়ে পড়ে। কোদাল-খুন্তি নিয়ে ছুটে আসেন অভিজ্ঞতাসম্পন্ন কবর খুঁড়ার সেচ্চা সেবক কিছু তরুন,যুবা,প্রবীন। তারা সবাই খেটে খাওয়া দিনমজুর বা ব্যবসায়ী,চালক কিংবা চাকুরীজীবী।তবলছড়ির প্রতিটি এলাকায় এদের বসবাস। তারা বিনা পারিশ্রমিকে কাজ করেন স্বেচ্ছাসেবক হিসেবে। স্রষ্টার করুনা আর মানসিক তৃপ্তি মূলত তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি।
এদের কেউ মানষের উপকারের তাগিদের কারণে আর কেউ খোদা ভীরু জীবন যাপনের আকর্ষনে এ সেচ্চাশ্রমের সঙ্গে জড়িয়েছেন। তারা শহরের ধনী-গরীব সবার কবর সেচ্চায় খুঁড়েন।মৃত্যুর খবর পেলেই কাজ-কর্ম বাদ দিয়ে ছুটে অাসেন এরা।
কথা হয় সেচ্চা কবর শ্রমিক মসজিদ কলোনীর নুর মোহাম্মদের সাথে। গত ১৫/১৬ বছর থেকে তিনি কবর খোঁড়ার কাজ করছেন।
কথা প্রসঙ্গে নুর মোহাম্মদ জানান, কাঠমিস্ত্রির যোগালি হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। কিন্তু মৃত্যুর পর গরীব মানুষের কবর খুঁড়তে মন বিচলিত হত অন্য কিছুতে মন ঠিকতো না। তাই ২০০০ সাল থেকে কবর খোঁড়ার সেচ্চা শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
কবর খুঁড়তে গিয়ে প্রায়ই পুরানো লাশের হাড়গোড় পাওয়া যায়। তখন মনের অবস্থা কেমন হয়? হাল্কা একটি দীর্ঘশ্বাস ছেড়ে নুর মোহাম্মদের জবাব- ‘পয়লা পয়লা খুব খারাপ লাগতো, চোঁখে পানি আসতো। এখন আর কান্দন আয় না, তবে কবর খুঁড়ার ডাক পাইলেই নিজের মরার কথা মনে হয়। আর মনে হয় একদিন আমার লাশও পঁচবো, হাড়গোড় মাথার খুলি একপাশে রেখে নতুন লাশের সাথে আমারেও আবার কবর দেওয়া হইবো।’এখন অার খারাপ লাগেনা।১৫/১৬ বছরের জীবনে প্রায় ২০০/২৫০ কবর খুঁড়েছেন নুর মোহাম্মদরা।নুর মোহাম্মদ কবর খোঁড়ার স্মৃতিচারন করতে গিয়ে বলেন একবার তবলছড়ির সুলতান ভান্ডারী মারা গিয়েছেন বলে শুনে অামরা হন্যদন্য হয়ে কবর খোঁড়ার সরঞ্জাম নিয়ে রওনা দিই।কিন্তু কবর খুঁড়তে যাওয়ার মাঝ পথে শুনতে পাই উনি অসুস্থ্য মারা যাননি।ভুল তথ্য পেয়ে কবর খোঁড়ার নেশার টানে এভাবেই ছুটে চলে এরা।মাইকিং,মৃত মরদেহের প্রয়োজনীয় সামগ্রী এনে দেওয়া সবি সেচ্চা শ্রমে করেন এই সেচ্চা সেবকরা।
কথা হয় সেচ্চা কবর শ্রমিক অাকতার হোসেনের সাথে। একই পেশায় জড়িত মহসিন ও লিটন। এদের অনুভুতি ও অনেকটা নুর মোহাম্মদের মতো।
অাকতার হোসেন বলেন প্রথম আমরা সর্বপ্রথম সিরাজ মিস্ত্রীর,কোদাল,খন্তা,কড়াই এবং বিভিন্ন জন থেকে ধার করা সামগ্রী নিয়ে শুরু করি।তারপর আমাদের জমানো টাকা দিয়ে কিনে নেই বিভিন্ন সামগ্রী।পরে অনেকই খুশি মনে কিনে দেয় অন্যান্য সামগ্রী। আমরা কবরস্থানে বৈদ্যুতিক খাম্বায় একটি করে লাইট ব্যবহার করার জন্য প্লাগ চেয়েছিলাম সেই পৌর চেয়ারম্যান হাবিবুর রহমানের সময় থেকে এরপর অারো দুজন মেয়র হয়েছেন কিন্ত আমাদের দাবিটি পূরন হয়নি অাজো।জানাজার মাইকিং থেকে শুরু করে সব অামরা ভালোবেসে করি।সব চাইতে বড় বিষয় এখানে লিডারশীপ,নেতাগিরি,হুংকার,ধমক নেই আছে ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, মন ভালো রাখার জন্য হাসি খুশি থাকা,কেউ বিনিময়ে গাড়ি ভাড়া,নাস্তা, টাকা কিছু চায়না চেয়ে আসছি ভালোবাসা অার দোয়া।
রাঙামাটি তবলছড়িতে এই কবর সেচ্চা শ্রমিকের কাজ যারা করেন তারা হলেন মোঃআক্তার হোসেন, ব্যবসায়ী,জয়নাল আবেদিন, বাবুর্চি,আগার খাঁ,বাজারে শ্রমিকের কাজ করে,জাকির হোসেন, ড্রাইভার, নুর মোহাম্মদ,ফার্নিচার ব্যবসা,নুরুল আলম,চাকুরীজীবী,এনাম হোসেন, ড্রাইভার ,ইয়াছিন, ড্রাইভার,নাজমুল মৃত, স্বপন ,মহসিন, ফার্নিচার মিস্ত্রী, জসিম, ড্রাইভার, লিটন, ব্যবসায়ী,সুমন, মান্নান ব্যবসায়ী,জয়নাল, ফার্নিচার মিস্ত্রী, দিদার, ব্যবসায়ী, আরিফ, ব্যবসায়ী, রকিব, ব্যবসায়ী, দীন ইসলাম, শ্রমিক,শহিদুল ইসলাম,ফলের দোকানদার, কালু, মোবাইল মেকানিক,আবুল বশর, ছাত্র,বধন, মির হোসেন (বাবু), ড্রাইভার, ঝন্টু ড্রাইভার, সালাউদ্দিন,মনির হোসেন, মো: হানিফ, ড্রাইভার, শুক্কুর।নাম মনে না পড়া অারো অনেকে।
Friday, October 7, 2016
রাঙামাটি সাবেক ছাত্রলীগ নেতাদের পুর্ণমিলনী
রাঙামাটি পার্বত্য জেলা ছাত্রলীগের সদ্য সাবেক ছাত্র নেতারা অাজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় দলীয় কার্যালয়ে পুর্ণমিলনীর উদ্দেশ্য প্রথম প্রস্তুতি সভায় মিলিত হয়।সভায় ছাত্রলীগের জেলা ও বিভিন্ন ইউনিটের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সদ্য সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন স্বাগত বক্তব্য রাখেন।
সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল অালম সাইদুলের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন মিন্টু,সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সজল দাশ সহ সদ্য বিদায়ী ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় কিভাবে স্বাধীনতা পরবর্তী ছাত্রলীগ নেতাদের নিয়ে একটি বর্নাঢ্য পুর্ণমিলনীর অায়োজন করা যায় তা নিয়ে বিস্তারিত অালোচনা করা হয়।অাগামী ১৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় পরবর্তী সভার তারিখ নির্ধারন করে সভা মুলতবি ঘোষনা করা হয়।