Wednesday, October 26, 2016

রাঙামাটি গার্লস স্কুলের রি-ইউনিয়নের রেজিস্ট্রেশন করুন

হারানোকে ফিরে পাওয়ার আনন্দে মাতোয়ারা হওয়ার দিন এসেছে।অতীতের সাথে বর্তমানের মিলন মেলার দিন ধার্য্য হয়েছে।সেই ১৯৬৬ থেকে ২০১৬ কে এক ছত্রাতলে জমায়েত হতে রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-ছাত্রীদের পূর্ণমিলনী ২০১৬ উদযাপন করতে উদ্দ্যেগ নেওয়া হয়েছে।

রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রি-ইউনিয়নের সম্ভাব্য দিন আগামী ৩১ ডিসেম্বর ২০১৬ ইং।স্কুলের প্রধান শিক্ষকের রুমে রাঙামাটি জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে রি-ইউনিয়নের দিন ধার্য্য করা হয়। অন লাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে ।রেজিস্ট্রেশন করতে এই ওয়েব ঠিকানায় www.50years.rgghschool.edu.bd  রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হল। রেজিস্ট্রেশন ফি ১০০০/- টাকা। টাকাটা বিকাশ করতে হবে 01991944689 নম্বরে। এটা মার্চেন্ট সিম। তাই ১০০০/- টাকায় বিকাশে কোন বাড়তি টাকা চার্জ দিতে হবে না। একটি বিশেষ কথা রেজিস্টেশনের সময় যেটা অাপনার রেজিস্ট্রেশন নম্বর সেটা বিকাশ করার সময় রেফারেন্স নম্বর হিসেবে দিতে হবে। রেজিস্ট্রেশন ফি ঠিকমত বিকাশ হয়েছে কিনা কনফার্ম হওয়ার জন্য (যদি সন্দেহ থাকে) 01552443901 এই নম্বরে কনফার্ম হতে পারবেন। এটা স্কুলের প্রীতি স্যারের নম্বর।

So girls, go for registration hurry!  কিন্তু শুধু রেজিস্ট্রেশন করেই কর্তব্য শেষ নয়। বরং দায়িত্ব বেড়ে যাবে আরও চার গুণ বেশি।এখন সব ছাত্রীদের জানাতে হবে রি-ইউনিয়নের বিষয়ে। ১৯৬৬ থেকে ২০১৬'র মিলন মেলা সাজানোর গুরু দায়িত্ব সবার।

No comments:

Post a Comment