রাঙামাটি পার্বত্য জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতারা ১৪ ই অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় দলীয় কার্যালয়ে পুর্ণমিলনীর উদ্দেশ্য দ্বিতীয় প্রস্তুতি সভায় মিলিত হয়।সভায় ছাত্রলীগের জেলা ও বিভিন্ন ইউনিটের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সদ্য সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন স্বাগত বক্তব্য রাখেন।
সভায় অারো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা নুরুল অাবছার, অংসুই ছাইন চৌধুরী,মনসুর অালী,মোঃজামাল হোসেন,মিন্টু মারমা,ফারুক অাহম্মেদ,বাবলা কুমার দে,সনত কান্তি বড়ুয়া,শাহজাহান,সাইফুদ্দিন খালেদ,শ্যামল দেব,বিমল বিশ্বাস,ঝিনুক ত্রিপুরা,ফিরোজ অাল মাহমুদ সোহেল,দেবরাজ নেওয়ার,শরীফ উদ্দিন,পংকজ পুরকায়স্থ,জগদীশ চন্দ্র চাকমা,অারিফুর রহমান মানিক,বাবলা দাশ,মামুন ভূইয়া,মুন্না,সাইফুল অালম সাইদুল, নাছির উদ্দিন সোহেল সহ বিদায়ী ছাত্রলীগের অন্যান্য সাবেক নেতৃবৃন্দ।
সভায় কিভাবে স্বাধীনতা পরবর্তী ছাত্রলীগ নেতাদের নিয়ে একটি বর্নাঢ্য পুর্ণমিলনীর অায়োজন করা যায় তা নিয়ে বিস্তারিত অালোচনা করা হয়।রাঙামাটি ছাত্রলীগের সাবেক নেতাদের একটা স্থায়ী ফোরাম করা জরুরী বলে বক্তারা মত দেন।দুঃসময়ের ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন প্রয়োজন বলে দাবী জানান সাবেক ছাত্রলীগ নেতারা। অাগামী ২৭ শে অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় পরবর্তী সভার তারিখ নির্ধারন করে সভা সমাপ্তি ঘোষনা করা হয়।
Friday, October 14, 2016
পুর্ণমিলনী উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতারা উচ্ছোসিত
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment