রাঙামাটি পার্বত্য জেলা ছাত্রলীগের সদ্য সাবেক ছাত্র নেতারা অাজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় দলীয় কার্যালয়ে পুর্ণমিলনীর উদ্দেশ্য প্রথম প্রস্তুতি সভায় মিলিত হয়।সভায় ছাত্রলীগের জেলা ও বিভিন্ন ইউনিটের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সদ্য সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন স্বাগত বক্তব্য রাখেন।
সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল অালম সাইদুলের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন মিন্টু,সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সজল দাশ সহ সদ্য বিদায়ী ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় কিভাবে স্বাধীনতা পরবর্তী ছাত্রলীগ নেতাদের নিয়ে একটি বর্নাঢ্য পুর্ণমিলনীর অায়োজন করা যায় তা নিয়ে বিস্তারিত অালোচনা করা হয়।অাগামী ১৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় পরবর্তী সভার তারিখ নির্ধারন করে সভা মুলতবি ঘোষনা করা হয়।
Friday, October 7, 2016
রাঙামাটি সাবেক ছাত্রলীগ নেতাদের পুর্ণমিলনী
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment