রাঙামাটি জেলার সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের পুর্ণমিলনী উপলক্ষে আজ ২৭ অক্টোবর বিকাল ৫ ঘটিকায় দলীয় কার্যালয়ে ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নেতা দিপংকর তালুকদার উপস্থিত ছিলেন।
সভায় ছাত্রলীগের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ের দায়িত্ব পালনরত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় সাবেক নেতৃবৃন্দ ছাত্রলীগের এই পুর্ণমিলনীকে সাধুবাদ জানান এবং বাংলাদেশ অাওয়ামীলীগের রাজনীতিতে ছাত্রলীগের দুঃসহ সময়ের অবদানের কথা উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দিপংকর তালুকদার এ ধরনের সাবেক ছাত্রলীগের নেতৃবন্দের পুর্ণমিলনীর উদ্দ্যেগকে প্রশংসা করে বলেন,সাবেক ছাত্রনেতারা যদি এক হয়ে দাঁড়ায় তাহলে পার্বত্য এলাকার যে কোন অপশক্তিকে রুখে দিতে পারবে।পার্বত্য এলাকার অাঞ্চলিক সংগঠনগুলো স্থানীয় অাওয়ামীলীগের রাজনীতি ধ্বংশ করতে একটি লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে।বিভিন্ন উপজেলায় অাওয়ামীলীগের রাজনীতিকে বাঁধাগ্রস্থ করতে হুমকি ও অস্ত্রবাজীর মাধ্যমে অাতংক কায়েম করে জনগনের ভোটাধিকার কেড়ে নিতে নীল নকশা অনুযায়ী অগ্রসর হচ্ছেন।তারা জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে উন্নয়নের বদলে হিংসাত্মক কর্মসূচী অব্যাহত রেখেছেন।তার জ্বলন্ত উদাহরন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিক্যাল কলেজ স্থাপনের বিরোধীতা। অথচ তারাই আজ এসব শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী ও ভর্তির জন্য জোড় লবিং করছে এটাই হল পার্বত্য এলাকার অাঞ্চলিক সংগঠনগুলোর স্ববিরোধীতার রাজনীতি!তারা চায়না এ পার্বত্য অঞ্চলের মানুষ সব ধরনের শিক্ষায় শিক্ষিত হোক ।কারন পার্বত্য এলাকার সন্তানরা শিক্ষিত হলে তাদের অস্ত্রবাজী ও অত্যাচার,মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।তখন এসব অাঞ্চলিক সংগঠনের অার কোন অস্তিত্ব থাকবেনা।তাই তিনি ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে এক হয়ে পার্বত্য এলাকায় অস্ত্রবাজীর বিরুদ্ধে দেশবাসী ও পার্বত্যবাসীকে সোচ্চার করতে অগ্রনী ভূমিকা পালন করার অনুরোধ করেন।বাংলাদেশ অাওয়ামীলীগ জনগনের উন্নয়ন ও ভালোবাসার রাজনীতি করে।অাওয়ামীলীগের কাউকে অস্ত্রের ভয় ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দমানো যাবেনা বলে হুশিয়ার করে সরকারের কাছে পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য দ্রুত ব্যাবস্থা নিতে অাহবান জানান।
সভায় সাবেক ছাত্রলীগ নেতা অংসুইচাইন চৌধুরীকে অাহবায়ক ও জাকির হোসেন চৌধুরীকে সদস্য সচিব মনোনিত করা হয়।অাগামী ৪ নভেম্বর বিকাল ৩.৩০ ঘটিকায় পরবর্তী সভা নির্ধারন করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।অাগামী সভায় সকল সাবেক ছাত্রলীগ নেতাদের উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দ অাহবান জানান।
Thursday, October 27, 2016
মানুষের ভালোবাসাই অাওয়ামীলীগের শক্তি-দিপংকর তালুকদার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment