Thursday, November 10, 2016

ছাত্রলীগের রক্তে যে অামাদের হৃদয়ে রক্তক্ষরন হয়

রাঙামাটি কলেজ ছাত্রলীগের গত একমাসে নিজেদের মধ্যে সংঘর্ষ গত কয়েকদিনে অারো ভয়ংকর রূপ ধারন করেছে।নিজেদের মধ্যে নেতৃত্ব ও মনমালিন্য নিয়ে এসব সমস্যা দিন দিন অগ্নিশিখার মত বাড়ছে বৈকি কমছেনা?
অাশ্চর্যের বিষয় এ বিরোধের ব্যাপারে রাঙামাটি জেলা অাওয়ামীলীগ অভিভাবকরা কেমন যেন নিশ্চুপ হয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করছেন কিন্তু সমস্যা সমাধানে কেউ উদ্দ্যেগী হচ্ছেন না।কলেজ ছাত্রলীগের গত মাসের সংঘর্ষ নিয়ে তদন্ত টিম গঠন করা হলেও তার রিপোর্ট পেশ করার অাগে অারো কয়েকটি সংঘর্ষ বিষয়টাকে অস্থিতিশীল করে তুলেছে।অথচ রাঙামাটি জেলার ছাত্রলীগ সারাদেশে সবসময় ভালো সংগঠনের মডেল হিসেবে গণ্য হত।অার এখন নিয়মিত মিডিয়ায় বিরুপ সংবাদ ও শহরবাসীর অাতংক রাঙামাটি ছাত্রলীগ পরিনত হয়েছে।
অনেক কষ্ট ও শ্রমের বিনিময় পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে ছাত্রলীগের অাবির্ভাব।সাবেক ছাত্রলীগ নেতারা জাতীয় রাজনীতি,সামরিক শাষনের রক্তু চক্ষু ও অাঞ্চলিক সংগঠনের বাঁধার মুখে তিল তিল করে অাজকের এই ছাত্রলীগকে এ জায়গায় নিয়ে এসেছে।রাঙামাটি ছাত্রলীগের সাবেক নেতারাই অাজ বিভিন্ন দলীয় ও স্থানীয় সরকারের পদে অাসীন।অথচ বর্তমান ছাত্রলীগের এ ধরনের কর্মকান্ড জননেত্রী শেখ হাসিনার সকল অর্জনকে পার্বত্যবাসীর কাছে মলিন করে দিচ্ছে।বিরোধী পক্ষরা এর সুযোগ নিয়ে অপপ্রচার করে দলের ভাবমুর্তি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে।অামরা চাই সকল অপশক্তি,স্বৈরশাসক,অপরাজনীতির বিরুদ্ধে অামাদের প্রানপ্রিয় ছাত্রলীগ রুখে দাঁড়াবে।জননেতা দীপংকর তালুকদারের হাতকে শক্তিশালী করে পার্বত্য অঞ্চলে অাওয়ামীলীগের জয়জয়কার শোনাবে।
ছাত্রলীগ তোমাদের নিজেদের মধ্যে সংঘর্ষে রক্ত যে অামাদের হৃদয়ে রক্ত ঝরায়।অামাদের ব্যাথিত করে।তোমাদের হাতে অাগামীর বাংলাদেশ।তোমরা ব্যার্থ হলে ব্যার্থ হবে বাংলাদেশ।থামাও এসব অন্তঃকোন্দল।হাতে হাত মিলিয়ে দেশরত্ন শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ গড়।অসহায়,অবহেলিত,দুঃখীদের পাশে দাঁড়াও।

No comments:

Post a Comment