Thursday, December 8, 2016

সার্টিফিকেট বা মার্কশিট হারিয়ে গেলে কিভাবে তুলবেন?

ভয় পাবার কোন কারণ নেই। কোন কারণে যদি কারও মূল সার্টিফিকেট হারিয়ে যায় তা পুনরায় উঠানোর ব্যবস্থা রয়েছে। এ জন্য আপনাকে খুব একটা বেশি ঝামেলায় পড়তে হবে না। চলুন মূল মার্কসিট বা সার্টিফিকেট হারিয়ে গেলে যা করতে হবে সে সম্পর্কে জেনে নেই।
যা যা করতে হবেঃ
সার্টিফিকেট, নম্বরপত্র বা প্রবেশপত্র হারিয়ে গেলে প্রথমে আপনার এলাকার নিকটবর্তী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডির একটি কপি অবশ্যই নিজের কাছে রাখতে হবে। এরপর যেকোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তিতে নাম, শাখা, পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের সাল, বোর্ডের নাম এবং কিভাবে আপনি সাটিফিকেট, নম্বরপত্র অথবা প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।
থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে যেতে হবে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের ‘তথ্যসংগ্রহ কেন্দ্র’ থেকে আবেদনপত্র সংগ্রহের পর নির্ভুলভাবে পূরণ পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং ও থানার জিডির কপি জমা দিয়ে আবার মূল কাগজ তুলতে পারবেন।
থানায় ডিজি করা ও পত্রিকায় প্রকাশিত হওয়া দিয়ে ১ সপ্তাহর মত সময় লাগবে। টাকা ১০০০ এর বেশি খরচ হওয়ার কথা না। তবে একটি কথা আপনাকে রাজশাহী বোর্ডের সার্টিফিকেট রাজশাহী বোর্ড থেকেই তুলতে হবে।

No comments:

Post a Comment